প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 18-02-2026 ইং
সংবাদ শিরোনামঃ বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ
বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেফতারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।