| বঙ্গাব্দ
ad728

বিপিএল ২০২৬ - টিকেট বিক্রি শুরু রোববার

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 20-12-2025 ইং
  • 26497 বার পঠিত
বিপিএল ২০২৬ - টিকেট বিক্রি শুরু রোববার
ছবির ক্যাপশন: বিপিএল ২০২৬ লগো

বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধন সিলেট পর্ব দিয়ে শুরু আগামী ২৬শে ডিসেম্বর। আগামীকাল রোববার থেকে এ পর্বের টিকিট কিনতে পারবেন দর্শকরা। বিকাল ৪টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।


বিপিএলের এবারের আসরে সরাসরি টিকিট কেটে খেলা দেখার সুযোগ নেই। দর্শকরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রতিটি গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে টিকিট প্রতি ২০০০ টাকা খরচ করতে হবে। ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন) টিকিটের দাম ৬০০ ও ক্লাব হাউস (আপার) টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০ টাকা। শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। একই দামে গ্রীন গ্যালারি ও গ্রীন হিল এরিয়ায় বসে দর্শকরা বিপিএল উপভোগ করতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT