| বঙ্গাব্দ
ad728

জোটে আসলে গণঅধিকার পরিষদ কে ২ টি আসন দিবে বিএনপি

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 21-12-2025 ইং
  • 26483 বার পঠিত
জোটে আসলে গণঅধিকার পরিষদ কে ২ টি আসন দিবে বিএনপি
ছবির ক্যাপশন: বিএনপির-গণঅধিকার পরিষদ

নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেশ আগেই ২৫ জনের প্রার্থী তালিকা দিয়েছিল গণঅধিকার পরিষদ। তার থেকে ১০টি আসন চায় গণ অধিকার পরিষদ। বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে গণঅধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা-২-সহ আরও চারটি আসনের ওপর জোর দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বৈঠকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম। আজকে বলেছি, এই তালিকার ভেতর থেকে আপনারা যাচাই-বাছাই করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থায়ী কমিটিতে এ ব্যাপারে আলোচনা করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT