জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির কাউকে দেখা যায়নি। এ বিষয়ে জামায়াত আমির জানিয়েছেন, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |