| বঙ্গাব্দ
ad728

হিজলা উপজেলা ও জনগনকে উন্নয়ন ও মানবিকতার মাধ্যমে বাংলাদেশের একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একান্ত বিশেষ সাক্ষাৎকারে --- সুমন দেওয়ান।

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 10777 বার পঠিত
হিজলা উপজেলা ও জনগনকে উন্নয়ন ও মানবিকতার মাধ্যমে বাংলাদেশের একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একান্ত বিশেষ সাক্ষাৎকারে --- সুমন দেওয়ান।
ছবির ক্যাপশন: 1

বিডি৭নিউজ২৪ ডেস্ক রিপোর্ট :


হিজলা উপজেলা ও জনগনকে উন্নয়ন ও মানবিকতার মাধ্যমে বাংলাদেশের একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একান্ত বিশেষ সাক্ষাৎকারে --- সুমন দেওয়ান। 


( সাক্ষাৎকারটি হুবহু লিপিবদ্ধ করা হইলো) 


বাংলাদেশের বর্তমান অবস্থা ও আগামীর বাংলাদেশ নিয়ে একান্তভাবে কথা হয় বিডি৭নিউজ২৪ এর সাথে। 

আমাদের আজকের অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেনালী অতিত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহসী, মানবিক এবং কর্মীবান্ধব সদ্য সাবেকসহ- সাংগঠনিক সম্পাদক জনাব দেওয়ান  অলিউদ্দিন সুমন।  তিনি বলেন বাংলাদেশ বর্তমানে তার হারানো নিজস্ব  অস্তিত্বে ফিরে এসেছে। আমাদের প্রিয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে মানবিক, আাধুনিক, সমৃদ্ধিশালী, অপরাধমুক্ত এবং সাম্যের বাংলাদেশ বিনির্মানে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমদের এই দেশের উপর অনেক অন্যায়,অত্যাচার ও লুন্ঠন হয়েছে, এ পরিস্থিতিতে দেশগঠনে কিছুটা সময় লাগলেও আমার সবাই সরকারকে সার্বিক সহযোগীতা করলে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। যুবদলের এই জনপ্রিয় নেতা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা প্রস্তুত আছে মাননীয় প্রধানমন্ত্রীর সকল দিক-নির্দেশনা ও সাংগঠনিক আদেশ- নির্দেশ পালন করতে এবং যুবদল সর্বদা দেশের জন্য কাজ করে যাচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হলে যুবদলের কেন্দ্রীয় নেতা সুমন দেওয়ান বলেন আমার বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।  আমার বাবা মরহুম জনাব ভুলু দেওয়ান ছিলেন হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি বার বার জনগনের ভালেবাসায় চেয়ারম্যান নির্বাচিত ছিলেন। একজন জনবান্ধব হিসাবে বাবা সর্বদা কাজ করেছেন যা আমি পরিপুর্ন অনুভব করেছি এই জাতীয় নির্বাচনে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাকে নিজ এলাকা  বরিশল -০৪  আসন তথা হিজলা - মেহেন্দিগঞ্জ আসনে নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব দিয়েছিল। আমাদের আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারন সম্পাদক, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা প্রিয় বড় ভাই একজন যোগ্য ও মানবিক নেতা বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ভাইকে।  আমি প্রায় একমাস একটানা নির্বাচনে আমার যুবদল ও স্বজনদের নিয়ে হিজলা উপজেলার প্রতিটা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে এবং রাজীব ভাইয়ের পক্ষে ভোট চেয়ে জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়েছি। এবং আমরা বিজয়ী হয়েছি। তখন আমি হিজলা উপজেলার জনগনের ভালোবাসা ও উচ্ছাস অনুভব করলাম। যদিও দেওয়ান পরিবার বরিশাল জেলার বিএনপি'র একটি অবিচ্ছেদ্য অংশ তবে মুরব্বীদের অনেক দোয়া পেয়েছি। তারা অনেক অনেক মানুষ আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার জন্য দোয়া করেছেন এবং তারা অনেকেই কান্নাভেজা কন্ঠে বলেছে তোমার মাঝে আমরা আমাদের ভুলু দেওয়ানকে খুজে পেয়েছি। তখন বাবার জন্য নিজেকে গর্বিত অনুভব করলাম। পাশাপাশি জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা এবং রাজিব আহসান ভাইয়ের জনপ্রিয়তা আমাকে মুগ্ধ করেছে হিজলার জনগন। আমার হিজলা উপজেলা ও জনগনের জন্য আমার অনেক দ্বায়িত্ব রয়েছে যা আমি পালন করার জন্য সর্বদা নিবেদিত। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার নেতা ও   অবিভাবক।  বর্তমান সরকারের  প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান,এম পি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং হৃদয়ের মানুষ। তিনি আমাকে সার্বিক সহযোগীতা এবং আমার প্রতি তার স্নেহময় ভালবাসা থাকলে আমি বিশ্বাস করি হিজলা উপজেলার উন্নয়ন  ও জনগনের জীবনযাত্রারমান উন্নয়নের মধ্য দিয়ে হিজলা উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি সেরা উপজেলার মডেল হিসাবে গড়ে তুলে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা বাস্তবায়নে এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ভাইয়ের নির্বাচনী ওয়াদা পালনে সক্রিয় ভুমিকা রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।  পরিশেষে তিনি সাবেক মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ভাইয়ের জন্য দোয়া চাইলেন এবং হিজলা উপজেলাবাসীর কল্যান কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা দেশের তৃনমুল নেতা- কর্মীদের প্রতি অন্যায় - অপরাধ সংশ্লিষ্ট এবং  দেশ ও জনগনের অকল্যানকর ও ক্ষতিকারক সকল কার্যক্রম থেকে দুরে থেকে মানুষের কল্যানে এবং দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT