সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানে আটকে থাকা মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযান ‘ঐতিহাসিক’ ছিল।
এই সভায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
ট্রাম্প জানান, উদ্ধার অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছিল।
তিনি বলেন, আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনার জন্য আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
এছাড়া ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দেওয়া আলটিমেটাম চূড়ান্ত, কিন্তু ইরানের প্রস্তাব যথেষ্ট নয়।
তিনি বলেন, আমরা চাই ইরান চুক্তিতে রাজি হোক। কিন্তু প্রয়োজনে এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করা সম্ভব।
ট্রাম্পের এই মন্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইরান ইস্যুতে কূটনৈতিক চাপ ও সামরিক হুঁশিয়ারি আরও জোরদার হয়েছে।