আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। মূল টর্নামেন্টে মাঠে নামার আগে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে নেমেছিল রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স। দেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো এই ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
রান তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। দুইপ্রান্ত থেকে হাত খুলে খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর জিসান আলম। যদিও জিসান বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ৯ বলে ১৩ রান করে ফেরেন তিনি।
অন্যপ্রান্তে আক্রমণাত্মক তামিম তখনও তেরে-ফুঁরে খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে এসে অবশ্য কিছুটা দেখেশুনে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২২ বলে ৩১ রান করে আবদুল হালিমের বলে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |