| বঙ্গাব্দ
ad728

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 12286 বার পঠিত
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত হবে: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশন: 1

শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনও পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্বে কোনও অবহেলা থাকলে তা সম্মুখে আনতে হবে। আমাদের নজরে এলে তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সমন্বয়ে ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, থানার ওসি বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT